ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

ফরিদপুরে উপজেলা অফিস-থানায় হামলা, ভাঙচুর-আগুন

#

নিজস্ব প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৫,  2:18 PM

news image

ফরিদপুর-৪ আসন থেকে দুই ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গায় অবরোধ চলছে। সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা ১১টা থেকে সকল সড়ক বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। এ সময় বিক্ষুব্ধরা ভাঙ্গা উপজেলা পরিষদে ভাঙচুর চালিয়ে আগুন দেয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী অফিসারের সিএ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হাজার হাজার আন্দোলনকারী উপজেলা পরিষদের মেন গেতের তালা ভেঙে প্রথমে ইউএনওর অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। তারা একে একে প্রতিটি দপ্তরে ঢুকে ভাঙচুর চালায় এবং জরুরি জিনিসপত্র ও কম্পিউটার নিয়ে যায়। আমরা জীবন ভিক্ষা চেয়ে পালিয়ে বেরিয়েছি। ইউএনও অক্ষত আছেন। এর আগে ফরিদপুর-৪ সংসদীয় আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পরপর দুইবার তিন দিনের সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়। সোমবার সকাল ১০টায় ভাঙ্গার দক্ষিণপাড় বাসস্ট্যান্ডে নান্টু মুন্সী ও অ্যাডভোকেট মাসুদ মুন্সির নেতৃত্বে কিছুসংখ্যক আন্দোলনকারী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার পর পুলিশ তাদের সরিয়ে দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম