ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১২ অক্টোবর, ২০২৪,  8:37 PM

news image

ফরিদপুরে অ্যালকোহল পানে দুই তরুণীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মধ্যরাতের পরে ওই দুই তরুণীকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। নিহতারা হলেন, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী পূজা বিশ্বাস (২০)। তিনি মাগুরার শালিকা উপজেলার দেবিলা গ্রামের সাধন বিশ্বাসের মেয়ে। অপরজন হলেন, সরকারি রাজেন্দ্র কলেজের ডিগ্রি পড়ুয়া রত্না সাহা (২৪)। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আম গ্রামের রতন কুমার সাহার মেয়ে। নিহতদের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারি রাজেন্দ্র কলেজে পড়ুয়া ওই দুই শিক্ষার্থী শহরের আলিপুরের কানাই মাতুব্বরের মোড় এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতেন। শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় দুর্গাপূজা দেখে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন তারা। ক্রমশ অবস্থায় অবনতি ঘটলে মধ্যরাতে তাদের ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আরেকজন চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান। এর সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান দেশ টিভিকে বলেন, অ্যালকোহল পানে তাদের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম