ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

ফতুল্লায় ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর পাশেই বসেছিল স্বামী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৪,  11:06 AM

news image

স্ত্রীকে হত্যার পর লাশের পাশেই বসেছিলেন স্বামী আনোয়ার হোসেন। ছবি- বাংলাদেশ প্রতিদিন। নারায়ণগঞ্জের ফতুল্লায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর হাজী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ স্বামী শফিকুল ইসলামকে (৩৫) গ্রেফতার করেছে ।  গ্রেফতার শফিকুল ইসলাম ফতুল্লা কাশিপুর হাজীপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সেই সাথে নিহত স্ত্রী সানোয়ারা (৩২) একই এলাকার মৃত হেলাল উদ্দিনের মেয়ে। তাদের সংসারে দুই মেয়ে সন্তান রয়েছে। 

স্থানীয়রা জানান, ১৫ দিন পূর্বে স্বামী শরিফুল ইসলাম সিঙ্গাপুর থেকে নিজ বাড়িতে আসে। ঘটনার দিন বিকেলে ছোট মেয়ে সাদিয়া মায়ের বাধা উপেক্ষা করে নিজ বাড়ির ছাদে খেলা করতে যায়। এতে মা সানোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে ছোট মেয়ে সাদিয়ার গায়ে হাত তোলে। এ নিয়ে নিজ ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী শরিফুল ইসলাম ঘরের ভিতরে থাকা ছুরি দিয়ে স্ত্রী সানোয়ারার গলায়, পেটে ও বুকের একাধিক স্থানে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই সানেয়ারা বেগমের মৃত্যু হয়। এসময় শরিফুল তার স্ত্রীর পাশেই বসে থাকেন।  ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সেই সাথে নিহতের স্বামী শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম