ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ফতুল্লায় ফ্ল্যাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৩,  5:16 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাটে ব্যাপক ক্ষতি হয়েছে। এ সময় নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। শনিবার রাত ১২টায় ফতুল্লার কাশিপুর হোসাইনিনগর এলাকায় আসলাম সিকদারের ছয়তলা বাড়ির পাঁচতলায় এ ঘটনা ঘটে।  আহতরা হলেন— ওই ফ্ল্যাটের হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বীথি আক্তার, তাদের এক শিশুসহ ফল ব্যবসায়ী আবু কালাম। ঘটনাস্থলে যাওয়া নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, বিস্ফোরণে পাঁচতলা ফ্ল্যাটের দেয়াল ভেঙে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাপত্র ভেঙে গেছে। পাশাপাশি ওই ফ্ল্যাটের দরজা ও জানালা ভেঙে গেছে। আগুনে ঘরের আসবাপত্র পুড়ে গেছে৷  বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটে। তদন্তের পর ঘটনার কারণসহ ক্ষতির পরিমাণ জানা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম