ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফকিরহাটে মহিলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিনিধি

১০ সেপ্টেম্বর, ২০২৩,  5:34 PM

news image

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ ফকিরহাটের লখপুর ইউনিয়ন শাখার ৫নং জাড়িয়া মাইট কুমরা ওর্য়াডের ত্রি-বাষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাড়িয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। সামিরা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব) ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র। উদ্ভোধন করেন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি মল্লিকা রানী দাস। ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোঃ সেলিম শেখ ও সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান মনির যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন যুগ্ম-সাধারন সম্পাদক শেখর রঞ্জন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান এম,ডি সেলিম রেজা, সাধারন সম্পাদক আসপিয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ আহম্মদ আলী ও বেতাগা ইউনিয়ন মহিলা আ’লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন প্রমুখ। সভা শেষে সামিরা বেগমকে সভাপতি ও জোঁসনা বেগমকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম