ঢাকা ০৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে বাবার প্রতিক্রিয়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সরকার রামিসা হত্যা মামলার রায়ে আসামিপক্ষের আইনজীবীর প্রতিক্রিয়া সভাপতি আরমান, সাধারণ সম্পাদক হিমেল -সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা সন্দ্বীপে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক, মামলা দায়ের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া শুরু সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার

ফকিরহাটে বাসচাপায় বাবা-ছেলে মৃত্যু, মা হাসপাতালে

#

নিজস্ব প্রতিনিধি

২২ জুন, ২০২৪,  12:38 PM

news image

বাগেরহাটের ফকিরহাটে বাসচাপায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন মা। শনিবার (২২ জুন) সকাল সাড়ে ৮টায় বাগেরহাট-খুলনা মহাসড়কের পিলজংগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পটুয়াখালী জেলার গরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে খলিলুর রহমান রাড়ী (৩৫) ও তার এক বছরের ছেলে। আহত খলিলুরের স্ত্রী মিনু বেগমকে (৩০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে পটুয়াখালী থেকে যশোর যাচ্ছিলেন খলিলুর। পিলজংগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যায়। এ সময় আশঙ্কাজনক অবস্থায় খলিলুরের স্ত্রী মিনুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহ আমাদের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। মোটরসাইকেল ও বাস জব্দ করা হয়েছে। তবে বাসচালক ও চালকের সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম