ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

ফকিরহাটে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

#

নিজস্ব প্রতিনিধি

১২ সেপ্টেম্বর, ২০২৩,  6:28 PM

news image

ফকিরহাটে ৫০তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। ফাইনাল খেলায় বালক পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়কে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়া বালিকা আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারের মাধ্যমে ৬-৫ গোলের ব্যবধানে হারিয়ে কলকলিয়া জিসি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় আট্টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আছাদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুর রহমান। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলতাফ হোসেন টিপু’র সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মো. আসাদুজ্জামান, ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার, মো. রেজাউল করিম ফকির, মোড়ল জাহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মল্লিক আ. সাত্তার, প্রজিৎ কুমার মজুমদার, ফকির মনিরুজ্জামান, সৈয়দা আনোয়ারা, ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম প্রমূখ। উভয় খেলা পরিচালনা করেন লিপন বিশ্বাস ও মিরাজ সরদার। সহযোগিতায় ছিলেন জাহিদ হাসান ও জাকির খাঁন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম