ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

প্লে-অফের আগ মুহূর্তে তিন বিদেশিকে উড়িয়ে আনছে রংপুর

#

ক্রীড়া প্রতিবেদক

০৩ ফেব্রুয়ারি, ২০২৫,  5:42 PM

news image

টানা ৮ জয়ের পর টানা ৪ হার। কোয়ালিফায়ারের আশায় থাকা রংপুর রাইডার্সকে অনেকটা অপ্রত্যাশিতভাবেই এখন এলিমিনেটর ম্যাচ খেলতে হচ্ছে। যেখানে হারলেই বাদ পড়তে হবে তাদের। এমন সমীকরণ সামনে রেখে নিজেদের শক্তি বাড়াচ্ছে দলটি। বিদেশ থেকে নতুন তিন বিদেশি ক্রিকেটারকে উড়িয়ে আনছে রংপুর। দুপুর ১টা ৩০ মিনিটে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামার আগে সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকায় পা রাখছেন তিন বিদেশি ক্রিকেটার। এরপর বিশ্রাম শেষে দুপুরে রংপুরের হয়ে মাঠে নামবেন তারা। জানা গেছে, সেই তিন বিদেশি ক্রিকেটার হলেন- ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল প্লে-অফের আগে বেশকিছু বিদেশি তারকাদের দলে ভেড়াবে রংপুর রাইডার্স। বিশেষ করে আইএল টি-টোয়েন্টির লিগ পর্ব শেষ হওয়ার সুবাদে আন্তর্জাতিক তারকাদের অনেককেই পাওয়ার সুযোগ ছিল। এখন সে পথেই হাঁটছে দলটি। রংপুর অবশ্য এমনিতেও বেশ শক্তিশালী ছিল। তবে মাঝে দুর্দান্ত ছন্দে থাকা দলটির পাকিস্তানি তারকা খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় শূন্যতা তৈরি হয় দলটিতে। এবার সেই শূন্যতা পূরণেই বিদেশ থেকে তিন তারকা ক্রিকেটারকে দলে এনেছে দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম