ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীর বুকে ছুরি চালাল বখাটে

#

নিজস্ব প্রতিনিধি

২৬ এপ্রিল, ২০২২,  12:04 PM

news image

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক তরুণীর বুকে উপর্যুপুরি ছুরি চালিয়েছে এক বখাটে ও তার সহযোগীরা। তারা ওই তরুণীর শরীরের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ওই তরুণীর বাবা বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে হবিগঞ্জের মাধবপুর থানায় মামলা করলে বিষয়টি জানাজানি হয়। জানা গেছে, ১৭ এপ্রিল মাধবপুরের বাঘাসুরা ইউনিয়নের মানিকপুর পূর্ব মহলল্গা গ্রামে ঘটনাটি ঘটে। ১৯ বছর বয়সী ওই তরুণী একই গ্রামের এক দিনমজুরের মেয়ে। মেয়েটির বাবা জানান,

তাদের গ্রামের সুমন মিয়া প্রায়ই তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিত। প্রতিবারই তার মেয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সুমন। ঘটনার দিন তার মেয়ে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য ঘরের বাইরে টিউবওয়েলে গেলে সুমনসহ কয়েক বখাটে তাকে জাপটে ধরে। একপর্যায়ে তারা ধারালো ছুরি দিয়ে মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার বুকের ওপর ও হাতের কব্জি গুরুতর জখম হয়। ওই তরুণীর চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়। তরুণীকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, মেয়েটির বাবা মামলা করার পর পুলিশ তদন্ত এবং আসামিদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম