ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

প্রেমের টানে বান্ধবীকে বিয়ে করতে সিলেট থেকে নাটোরে

#

নিজস্ব প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি, ২০২৪,  12:55 PM

news image

প্রেমের টানে বিয়ে করতে এসে পুলিশের হাতে আটক হয়েছে এক স্কুলছাত্রী। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার একডালা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। জানা গেছে, সিলেটের কোতোয়ালি থানার সোবাহানী ঘাট এলাকার দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নাটোর সদর উপজেলার নবম শ্রেণির শিক্ষার্থীর। আলাপের মাধ্যমে দুজনের মধ্যে বাড়তে থাকে ঘনিষ্ঠটা। এরপর একে অপরের প্রেমে পড়ে তারা। প্রেমের টানে বান্ধবীকে বিয়ে করতে সিলেট কোতোয়ালি থেকে দশম শ্রেণির ঐ শিক্ষার্থী নাটোরে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে।  নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান, সিলেটের কোতোয়ালি থানা এলাকা থেকে এক তরুণী নাটোর একডালা এলাকার এক স্কুলছাত্রীর কাছে আসে। এসে দুজন বিয়ে করতে চাইলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা সন্ধ্যায় বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে সিলেটের ওই তরুণীকে পুলিশি হেফাজতে থানায় নিয়ে আসা হয়। অপর তরুণীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সিলেটের ওই তরুণীর পরিবারকে খবর দেওয়া হয়েছে। অভিভাবকরা আসলে তাদের কাছে মেয়েকে তুলে দেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম