ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

প্রেক্ষাগৃহে প্রদর্শনের উপযুক্ত নয় ‘প্রেমকাহন’

#

০২ নভেম্বর, ২০২১,  6:17 PM

news image

‘ম্যাডাম ফুলি’ দিয়ে সবার মন জয় করেছিলেন সিমলা। ছবিটির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন। কিন্তু তারপরও ঢালিউডে নিয়মিত হতে পারেননি তিনি। গত কয়েক বছর ধরে আলোচনায় রয়েছে তার নতুন ছবি। প্রথমে ছবির নাম ছিল ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। এখন সিনেমার নাম বদলে রাখা হয়েছে ‘প্রেমকাহন’। সিমলার সঙ্গে এ ছবিতে অভিনয় করেছেন রুবেল আনুশ। সেন্সরে জমা দেওয়া হলে সিনেমাটিকে প্রদর্শন অযোগ্য বলে সেন্সর বোর্ড বেশকিছু কারেকশন দেয়। পরে নাম পরিবর্তন করেও ছাড়পত্র পায়নি সিনেমাটি। সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মো. জসীম উদ্দিন জানিয়েছেন, ‘আমরা সকল সদস্যরা আরেকবার বসে সিনেমাটি নিয়ে সিদ্ধান্ত নেবো। তবে এখন পর্যন্ত এটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে সাধারণের জন্য প্রদর্শনের উপযুক্ত নয় বলে সিদ্ধান্ত নেওয়া আছে।’ জানা গেছে, ‘প্রেমকাহন’ ছবিটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শন উপযোগী নয় বলে সংশ্লিষ্টদের চিঠি পাঠাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ‘প্রেমকাহন’-এ আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিমুল খান, মুসা, বাপ্পি, টুটুল চৌধুরী, পুলক হায়দার, শিশির আহমেদ, লাবণী, আফরিন, সাদিয়া, বাদলসহ অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম