ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রার্থী বেশি থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে: ইসি আনিছুর

#

নিজস্ব প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২৩,  10:23 PM

news image

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বেশি থাকায় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। বৃহস্পতিবার দুপুরে দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জে আইনশৃঙ্খলা ও মতবিনিময়সভার পূর্বে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, যেখানে দুর্গম পাহাড়ি এলাকা কিংবা হাওর বেষ্টিত এলাকা রয়েছে তাদের ব্যাপারে আগামী ৩১ জানুয়ারির মধ্যে স্ব স্ব রিটার্নিং অফিস- সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে আলাপ করে প্রতিবেদন পাঠাবে। সেই অনুযায়ী ভোটের আগের দিন পর্যাপ্ত নিরাপত্তার মাধ্যমে সবকিছু পাঠানো হবে। এ নিয়ে দুঃশ্চিন্তার কোন কারণ নেই।  তিনি বলেন, সংবাদ সংগ্রহকালে যদি কোনো সাংবাদিকের ওপর হামলা হয় বা ক্যামেরা ভাঙচুর হয় তা হলে দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় সিলেট বিভাগের ডিআইজি শাহ মিজান শফিউর রহমান, সিলেট বিভাগীয় অতিরিক্ত কমিশনার মোঃ আসিব আহসান, হবিগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক দেবী চন্দ, পুলিশ সুপার মো. আক্তার হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম