ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন গ্রেড প্রকাশ পাঁচ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নের সিদ্ধান্ত উত্তর প্রদেশে ঝড়-বৃষ্টির তাণ্ডব, নিহত ৫৬ ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ টেকনাফে অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাবের হাতে গ্রেফতার সৌদি পৌঁছেছেন ৫৫,২৯৮ বাংলাদেশি হজযাত্রী লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১২ নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে তিন প্রস্তুতি ম্যাচ মরক্কোর টাঙ্গাইলে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

প্রাথমিক শিক্ষায় বরাদ্দ বাড়ল ২ হাজার ৯৬১ কোটি টাকা

#

০১ জুন, ২০২৩,  4:59 PM

news image

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাখাতে গতবছরের তুলনায় ২ হাজার ৯৬১ কোটি টাকা বেশি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। নতুন অর্থবছরে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলমান অর্থবছরে ৩১ হাজার ৭৬১ কোটি টাকা বরাদ্দ ছিল। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল শিক্ষা খাতে বরাদ্দের এ তথ্য তুলে ধরেন। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ রাখা হয়েছে ৩৪ হাজার ৭২২ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩১ হাজার ৭৬১ কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ৪২ হাজার ৮৩৮ কোটি টাকা। চলতি অর্থবছরে এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৯ হাজার ৯৬১ কোটি টাকা। একই মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগে আগামী অর্থবছরে বরাদ্দ রাখা হয়েছে ১০ হাজার ৬০২ কোটি টাকা, চলতি অর্থবছরে যা ছিল ৯ হাজার ৭২৭ কোটি টাকা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আমাদের উন্নত-সমৃদ্ধ-স্মার্ট বাংলাদেশ গঠনের স্বপ্নকে বাস্তব রূপ দেবে। তাই শিক্ষার্থীদের চতুর্থ শিল্পবিপ্লব, জলবায়ু পরিবর্তনের অভিঘাতসহ যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য সক্ষম করে তুলতে চাই। আমাদের চাওয়া হল বিজ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর, দক্ষতা বর্ধক, উদ্ভাবন ও সৃজনশীলতা সহায়ক এবং সেবার মানসিকতা, দায়িত্ব ও বিবেকবোধ জাগ্রত করার উপযোগী শিক্ষা প্ৰদান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম