ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় বাবা-ছেলেসহ তিনজনকে মারধর, থানায় লিখিত অভিযোগ অস্ট্রেলিয়াকে হারানো বাংলাদেশের জয়কে বড় অর্জন বললেন মাশরাফি স্পেনের পর্যটন শহর গ্রানাদায় ৫ মাত্রার ভূমিকম্প রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা রাষ্ট্রপতি পদপ্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৬ জনের মৃত্যু

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে আগামীকাল

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২২,  10:23 AM

news image

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল সোমবার (২৮ নভেম্বর) প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে,  শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ফল প্রকাশের কথা থাকলেও কিছু টেকনিক্যাল সমস্যার কারণে তা সম্ভব হয়নি বলে জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) শাহ রেজওয়ান হায়াত।

পদ বাড়ছে না

প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে জানা যায়, সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদেই নিয়োগ হচ্ছে। সে অনুসারে ৩২ হাজার ৫৭৭ পদেই নিয়োগ দেয়া হবে। জানা গেছে, এ নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেয়া হলেও, চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। ২০২০ সালের ২০ অক্টোবর সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম