ঢাকা ১২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
‘বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না’ সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মন্ত্রী-এমপিদের চাল-চলনে মার্জিত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সাতক্ষীরার নলতায় ৪৫০ অসহায় মানুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাজধানীতে পুরাতন দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু টস জিতল বাংলাদেশ, পাকিস্তানকে পাঠাল ব্যাটিংয়ে সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, প্রতিমার স্বর্ণালংকারসহ প্রায় ১৮ লাখ টাকার সম্পদ লুট

প্রাথমিকে শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপের পরীক্ষা মার্চে

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  11:24 AM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত পরীক্ষা মার্চের মাঝামাঝি নেওয়া হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ফেব্রুয়ারির শেষে নিয়োগ পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু এসএসসি পরীক্ষার কারণে কেন্দ্র নিয়ে জটিলতা রয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। এজন্য এসএসসি পরীক্ষা শেষে রমজানের মধ্যে আগামী ১৫ মার্চ নিয়োগ পরীক্ষা হতে পারে। এছাড়া প্রথম ধাপের চূড়ান্ত ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। প্রথম পর্বের (বরিশাল, সিলেট, রংপুর বিভাগ) পরীক্ষা ২০২৩ সালের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

২০ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ পর্বের মৌখিক পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানায় মন্ত্রণালয়। আর দ্বিতীয় ধাপে রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা হয় ২ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ প্রক্রিয়াধীন রয়েছে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি রংপুর, সিলেট ও বরিশাল বিভাগের ক্লাস্টারের বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর। এরপর ২২ মার্চ রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ১৭ জুন ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রথম ধাপে ৩ লাখ ৬০ হাজার ৭০০, দ্বিতীয় ধাপে ৪ লাখ ৫৯ হাজার ৪৩৮ ও তৃতীয় ধাপে ৩ লাখ ৪০ হাজার প্রার্থী আবেদন করেন। বর্তমানে প্রায় ৮ হাজারের বেশি পদ শূন্য রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম