ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

প্রাথমিকে চলতি বছরের শিক্ষক বদলি কার্যক্রম শেষ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০২৩,  10:42 AM

news image

সারাদেশে প্রাথমিক শিক্ষকদের চলতি বছরের বদলি কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলে এ বছর নতুন করে কোনো আবেদন নেওয়ার সুযোগ নেই। বুধবার (২৬ এপ্রিল) অধিদপ্তরের সহকারী পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব পর্যায়ে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম-২০২৩ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। ফলে বদলি সংক্রান্ত আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই। আগামী বছর আবারও যথাসময়ে অনলাইন আবেদন কার্যক্রম শুরু হবে। জানা যায়, তদবির, ঘুসবাণিজ্য সর্বোপরি শিক্ষকদের হয়রানি বন্ধ করতে প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইনে করা হয়। প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, চলতি বছর মার্চ মাস থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষকদের বদলি অনেকটা হয়রানিমুক্ত হয়েছে। প্রথম ধাপে আন্তঃউপজেলা, দ্বিতীয় ধাপে আন্তঃজেলা এরপর আন্তঃবিভাগ বদলি কার্যক্রম শেষ করার পর সর্বশেষ আন্তঃসিটি করপোরেশন ও মহানগরে বদলির কার্যক্রম ঈদের আগে শেষ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ফলে চলতি বছরে আর কোনো বদলি কার্যক্রম হবে না। এ বিষয়ে শিক্ষকদের কোথাও যোগাযোগ না করার জন্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম