ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

প্রাথমিকে আরও ৪৫ হাজার সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে

#

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০২২,  2:17 PM

news image

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষক নিয়োগ দেয়া হবে। বর্তমানে চলমান পরীক্ষা পদ্ধতির মধ্যদিয়ে চলতি বছর ৪৫ হাজার সরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। বুধবার (২৭ জুলাই) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনলাইন পদ্ধতিতে শিক্ষক বদলি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। মো. জাকির হোসেন বলেন, বদলি কার্যক্রমে হয়রানিমুক্ত ও স্বচ্ছতা আনতেই এখন থেকে অনলাইন পদ্ধতিতে প্রাথমিক শিক্ষকদের বদলি করা হবে। তিনি বলেন, সারা দেশে বদলি কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হবে আগামী মাস থেকে। অনলাইনে উপজেলা পর্যায়ে শিক্ষক বদলি কার্যক্রম উদ্বোধন হলেও, দেশের মহানগর পর্যায়ে বদলি আপাতত বন্ধ থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম