ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

প্রাথমিকে আন্তঃবিভাগ বদলি আবেদন শুরু আগামীকাল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৩,  11:58 AM

news image

আগামীকাল রোববার থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তঃবিভাগ বদলির আবেদন গ্রহণ শুরু হচ্ছে। বৃহস্পতিবার এসব তথ্য জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আন্তঃবিভাগ (সিটি করপোরেশন ছাড়া) শিক্ষাপ্রতিষ্ঠানে বদলি হতে আবেদন করতে পারবেন। ২৯ মার্চ উপজেলা শিক্ষা কর্মকর্তারা প্রয়োজনীয় কার্যক্রম শেষ করবেন। ৩০ মার্চ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের শিক্ষকদের বদলি-সংক্রান্ত কাজ করতে হবে। আর ৩১ মার্চ বিভাগীয় উপপরিচালকরা বদলির সব কার্যক্রম শেষ করবেন। শিক্ষকদের বদলির আবেদনের বিষয়ে তিনটি শর্ত দিয়েছে অধিদপ্তর। শর্ত হিসেবে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বা দুইটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। যাচাইকারী কর্মকর্তাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২২ ডিসেম্বর জারি করা সর্বশেষ সংশোধিত সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা অনুযায়ী শিক্ষকদের বদলির আবেদন ও কাগজপত্র যাচাই করতে হবে। কর্মকর্তাদের সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। যাচাই করে পাঠানোর পর তা পুনঃবিবেচনা করার আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনকারী শিক্ষকের পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর পছন্দকে সফটওয়্যারের মাধ্যমে নির্বাচিত করা হয় তাই কোনো হস্তক্ষেপের সুযোগ নেই বলেও জানিয়েছে অধিদপ্তর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম