ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ আগামীকাল

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৩,  12:16 PM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)। সোমবার (২৭ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। গত ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এক যুগ পর প্রাথমিকের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা সমাপনীর ভিত্তিতে বৃত্তি প্রদান করা হলেও এ বছর আলাদা করে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছে। এরআগে গত বছরের ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতি বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা সিদ্ধান্ত নেওয়া হয়। ঝরে পড়া রোধ, মেধার বিকাশে ২০০৯ সালে প্রাথমিক সমাপনী ও পরের বছর ইবতেদায়ি শিক্ষা সমাপনী চালু করে সরকার। এ দুটি পরীক্ষার ওপর ভিত্তি করে বৃত্তি প্রদান করা হতো। বৃত্তি পরীক্ষা চালু হলে তার ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। বিদ্যালয়ের ১০ শতাংশ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিতে পাবে বলে মন্ত্রণালয়ের সভায় সিদ্ধান্ত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম