ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রাথমিকের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  10:59 AM

news image

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) এক চিঠিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এ নির্দেশনা পাঠানো হয়েছে। এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পন্ন করার স্বার্থে যেসব বিদ্যালয়ে তা সম্ভব হয়নি, সেসব বিদ্যালয়ে ১১-১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত (শুক্রবার ও শনিবার ছাড়া) ছুটি বাতিল করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে। আগামী ১১ ডিসেম্বর থেকে সাধারণত শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন নির্দেশনার কারণে ১৪ ও ১৫ ডিসেম্বরের ছুটি বাতিল করা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবিতে আন্দোলনের কারণে ১-৪ ডিসেম্বর পর্যন্ত বার্ষিক পরীক্ষা বন্ধ ছিল। আন্দোলন স্থগিত হওয়ার পর ৭ ডিসেম্বর থেকে পরীক্ষা পুনরায় শুরু হয়। বাকি পরীক্ষা দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয় এই নির্দেশ দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম