ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ৭০০ শয্যায় উন্নীত পুলিশের ছয় শীর্ষ পদে রদবদল কসোভোর সাবেক প্রেসিডেন্টের ২৫ বছরের কারাদণ্ড আজ যে দামে মিলবে সোনা-রুপার গহনা টিসিবি কার্ড থেকে ৫৯ লাখ অযোগ্য সুবিধাভোগীকে বাদ দেয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী মানুষ যে ধরনের আইন চায়, সে ধরনের আইনই আনবে সরকার: আইনমন্ত্রী বিশ্বজয়ী কোরআন হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী আইডিয়াল স্কুল থেকে এজিবি কলোনী পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

#

১৬ ডিসেম্বর, ২০২৩,  3:31 AM

news image

আবুল হোসেন বাবলুঃ প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস, প্রশ্নফাঁস ও দুর্নীতির  অভিযোগ এনে পরীক্ষা বাতিল চেয়ে ও পুণরায় পরিক্ষা নেয়াসহ ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে রংপুর বিভাগের সাধারণ পরীক্ষার্থীরা। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে রংপুর বিভাগের সাধারণ পরীক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধনে বক্তব্য রাখেন রুমান কবিব, কিশোর, সোহাগ, মাহমুদুল হাসান অভি, আজমিরা খাতুন, মাহবুবা খানম সহ উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারী সাধারণ পরীক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন গত ৮ ডিসেম্বর প্রাইমারী সহকারী শিক্ষক নিয়োগের ১ম ধাপের পরীক্ষায় ডিভাইস, প্রশ্নফাঁস, হল কন্টাক্ট সহ দূর্নীতির মত নানান ঘটনা ঘটেছে। যে কারনে ঐ পরীক্ষায় সঠিক মূল্যায়ন হবে না বলে মনে করা হয়। অবিলম্বে নিয়োগ পরিক্ষা বাতিল করে নতুন ভাবে পরীক্ষার ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছে সাধারণ পরীক্ষার্থীরা। এছাড়া ১ম পর্বের ৩ বিভাগের ১৮ জেলার পরিক্ষা বাতিল, নির্বাচনের পর সুষ্ঠ ও কঠোর নিরাপত্তায় পরিক্ষা, ডিভাইস ও চুক্তি মুক্ত পরিক্ষা, জালিয়াতির সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের উপযুক্ত শাস্তি ও সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরিচ্যুত করার দাবি জানান বক্তারা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম