ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

প্রশ্নফাঁস নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৬,  1:54 PM

news image

এসএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে ফাঁসের খবরকে সম্পূর্ণ ‘অসত্য, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৬ এপ্রিল) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় জানায়, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও নিউজ পোর্টালে দাবি করা হচ্ছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের (১০১) প্রশ্ন সব বোর্ডে ফাঁস হয়েছে। তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এই ধরনের খবরের কোনো সত্যতা নেই। মন্ত্রণালয়ের সচিবালয় থেকে জারিকৃত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ইতিমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সারাদেশের কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রশ্ন ফাঁসের খবর পাওয়া যায়নি। পরীক্ষা শেষ হওয়ার একদিন পর এই ধরনের খবর ছড়ানো শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অহেতুক উদ্বেগ সৃষ্টির একটি অপচেষ্টা মাত্র। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যেই একটি মহল পরিকল্পিতভাবে এই গুজব ছড়াচ্ছে। বিজ্ঞপ্তিতে দৃঢ়ভাবে জানানো হয়েছে, প্রশ্ন ফাঁসের এই অপপ্রচারের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় বা এর অধীনস্থ কোনো দপ্তরের কর্মকর্তা-কর্মচারী জড়িত নন। মন্ত্রণালয় থেকে জনগণকে এই ধরনের মিথ্যা সংবাদের বিষয়ে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে প্রশ্ন পাওয়ার আশায় কোনো ধরনের অর্থ লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো। শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, যদি কোথাও প্রশ্ন ফাঁস সংক্রান্ত কোনো অপপ্রচার বা সন্দেহজনক কার্যক্রম নজরে আসে, তবে দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করতে। গুজব রটনাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম