ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

প্রযুক্তি যুদ্ধের কেন্দ্রবিন্দুতে টিএসএমসি, চীন-আমেরিকা উত্তেজনা বাড়ছে

#

০৭ সেপ্টেম্বর, ২০২৫,  4:58 PM

news image

চীনকে উন্নত প্রযুক্তি সরবরাহে বড় ধাক্কা খেল বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর নির্মাতা তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। যুক্তরাষ্ট্র সরকার প্রতিষ্ঠানটির সেই অনুমোদন বাতিল করেছে, যার মাধ্যমে তারা অবাধে মার্কিন প্রযুক্তি চীনে পাঠাতে পারত। টিএসএমসি জানিয়েছে, এ সিদ্ধান্ত তাদের চীনের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে। যদিও দেশটিতে তারা মূলত পুরোনো প্রজন্মের চিপ উৎপাদন করে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের ফলে মার্কিন পণ্য নির্ভর তাদের সরবরাহ প্রক্রিয়া আরও জটিল হয়ে পড়বে। এর আগে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার স্যামসাং ও এসকে হাইনিক্সের ক্ষেত্রেও একই ধরনের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছিল ওয়াশিংটন। এতে চীনে পরিচালিত তাদের কারখানাগুলোও বড় ধরনের সংকটে পড়তে যাচ্ছে। বিবিসি জানায়, মার্কিন সরকার চলতি বছরের শেষ নাগাদ টিএসএমসির উন্নত প্রযুক্তি রপ্তানির অনুমতি সম্পূর্ণ বাতিল করবে। তবে নতুন লাইসেন্স অনুমোদন কবে দেওয়া হতে পারে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। টিএসএমসি জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি চীনে তাদের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে। বিশ্বের সবচেয়ে বড় সেমিকন্ডাক্টর নির্মাতা টিএসএমসি এনভিডিয়াসহ অসংখ্য বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির জন্য চিপ উৎপাদন করে থাকে। যুক্তরাষ্ট্র চীনের প্রতি প্রযুক্তি রপ্তানিতে কড়া নিয়ন্ত্রণ আরোপ করেছে, নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার অংশ হিসেবে। যদিও প্রাথমিকভাবে কিছু কোম্পানিকে ছাড় দেওয়া হয়েছিল, এবার ধাপে ধাপে তা প্রত্যাহার করছে ওয়াশিংটন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম