ঢাকা ১৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাগরে লঘুচাপ, নদীবন্দরে বিশেষ সতর্কতা চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন, রাজনৈতিকভাবে নয়: মির্জা আব্বাস ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মা-মেয়েসহ ৩ জনের বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জামায়াত আমিরের হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া শেষ, বাকি সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন গুচ্ছ ভর্তিতে ২০ বিশ্ববিদ্যালয়ে আসন ১৬ হাজার, কোথায় কত দেশের বাজারে টানা ৫ দফায় কমল স্বর্ণের দাম

প্রভাবশালীদের মাধ্যমে জমি বেহাত হওয়াই দারিদ্র্যের বড় কারণ : পরিকল্পনা উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২০ মে, ২০২৫,  9:49 PM

news image

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশের দারিদ্র্যের বড় কারণ হলো প্রভাবশালীদের মাধ্যমে জমি বেহাত হওয়া। আর ত্রুটিপূর্ণ আইনি ব্যবস্থায় তা পুনরুদ্ধার করতে গেলে ওই ব্যক্তিকে সর্বস্বান্ত হতে হয়। কাজেই দারিদ্র্য শুধু আয়-রোজগার দিয়ে হয় না। বরিশাল পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে সার্কিট হাউস সম্মেলন কক্ষে আজ মঙ্গলবার (২০ মে) সকালে দারিদ্র্যের মানচিত্র নিয়ে এক সেমিনারে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, পুলিশের কাছ থেকে ভালো সেবা না পাওয়া গেলে সে ক্ষেত্রেও পুলিশ দারিদ্র্যের কারণ হতে পারে। আইনশৃঙ্খলা ঠিকমতো না হলে কেউ নিরাপদ নয়। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় গরীব মানুষ। উপদেষ্টা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সবকিছু ঢেলে সাজানো হচ্ছে। এরপর কিছু ব্যত্যয় ঘটছে, অনেক কিছু আবার খারাপ জায়গায় যাচ্ছে। তারপরও আশা করবো বাংলাদেশ আর আগের জায়গায় যাবে না। বাংলাদেশ নতুন জায়গায় যাবে। ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মানুষ অন্যায়-অত্যাচার বেশি দিন সহ্য করে না, সে বিষয়টি যারাই ক্ষমতায় আসুক, উপলব্ধি করতে পারবে। অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো ওইটুকু সংস্কার করা, যার মাধ্যমে সুশাসিত গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ করা যাবে। যা যত দ্রুত সম্ভব করতে হবে। ওই সময়ের মধ্যে অন্য খাতেও সংস্কারের চেষ্টা চলছে। পুলিশ বিভাগের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন, পুলিশকে বেশিই খারাপভাবে ব্যবহার করা হয়েছে। এ কারণে পুলিশ বিভাগকে নতুনভাবে তৈরি করতে চাই। এ জন্য পুলিশ বিভাগকে সহায়তা করার আহ্বান জানাই। পুলিশ যেমন সকলকে রক্ষা করে, তেমনি পুলিশকেও রক্ষা করতে হবে। এখানে জনগণের বড় দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী ও প্রশাসনকে সহায়তা করা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম