ঢাকা ১৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার, প্রিন্সিপাল গ্রেপ্তার ডিএসসিসির এক নম্বর অগ্রাধিকার বর্জ্য অপসারন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে একদিনে আরও ৪ জনের মৃত্যু দেশের জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরা: শিক্ষামন্ত্রী হাদি হত্যা মামলায় সিআইডির তদন্ত প্রতিবেদন ২৮ জুন জনগণের টাকা পাচার হতে দেয়া হবে না: প্রধানমন্ত্রী দেশে প্রথমবারের মতো ‘ফ্রি ট্রেড জোন’ প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার ফ্যাসিস্ট আমলের লুটপাটে ভেঙে পড়া স্বাস্থ্যসেবার মান বাড়াতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সিগারেট-মদের দাম বৃদ্ধি নিয়ে মিছিল দেখে ‘ভাষা হারিয়েছেন’ আইনমন্ত্রী

প্রবাসী ভাইকে বাঁচাতে গিয়ে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৪ মে, ২০২৪,  10:34 AM

news image

কুমিল্লায় এক প্রবাসীর পরিবারকে প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচাতে গিয়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (০৩ মে) সন্ধ্যায় জেলার লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের বাংলা বাজারের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক বেলঘর দক্ষিণ ইউনিয়নের নাটোপাড়া গ্রামের আলীম উদ্দিনের ছেলে ফরিদ উদ্দিন। দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধ ছিলো। ঘটনার প্রত্যক্ষদর্শী আফরোজা বেগম বলেন, আমার ভাই আবু তাহের উদ্দিন, তার স্ত্রী তানজিনা বেগমসহ সবাই ইতালি প্রবাসী। শুক্রবার আমরা ভাইয়ের শ্বশুরবাড়ির পাশ্ববর্তী ইউনিয়নের চলুন্ডা গ্রামে যাই। সেখানে ভাইয়ের জমি কেনার ২৮ লাখ টাকা ও ভাবির সৌদি আরব থেকে আনা ১০ ভরি স্বর্ণের অলংকার আনতে যাই। সবকিছু নিয়ে নাটোপাড়া গ্রামে ফিরছিলাম। সিএনজি অটোরিকশা বাংলা বাজারের কাছাকাছি আসার পর একটি অটোরিকশা নিয়ে স্থানীয় আবুল হাশেমের ছেলে মাসুদ, মামুন ও স্থানীয় সাত্তারসহ কয়েকজন আমাদের থামায়। তারা আমার ভাইয়ের কাছে থাকা টাকা, ভাবির স্বর্ণসহ সব কেড়ে নিয়ে নেয়। এসময় কয়েকজন আমার ভাইসহ সবাইকে মারছিলেন। ভাইকে রাস্তায় শুইয়ে গলায় ছুরি ধরে। এতে তার গলা ও ঘাড় কেটে যায়। এসব ঘটনা দূরে থেকে দেখে দৌড়ে আসে আমাদের চাচাতো ভাই ফরিদ। সে আমাদের বাসায় কাজ করতো। এসময় মামুন ও মাসুদ ফরিদকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করে। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, টাকা বা স্বর্ণলুটের কিছু শুনিনি। আমরা শুনেছি সিএনজি ও অটোরিকশা সাইড দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এসময় দুই পক্ষের সংঘর্ষ হলে বাড়ি থেকেও লোকজন এসে মারামারিতে যুক্ত হয়। এসময় ওই ফরিদ নিহত হন।  তিনি আরও জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম