ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে প্রাণ দিলেন তরুণী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৫,  11:49 AM

news image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মালয়েশিয়া প্রবাসী প্রেমিককে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন নুসরাত জাহান আঁখি (২৫) নামের এক তরুণী। শনিবার (২৫ অক্টোবর) সকালে তেঘরিয়া ইউনিয়নের শৈল্যাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আঁখি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কুসুমদিয়া গ্রামের লিটু কাজীর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়া প্রবাসী সুফিয়ান (২৮)-এর সঙ্গে আঁখির প্রায় ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। তবে সুফিয়ানের পরিবার এ সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। সকালে ভিডিও কলে কথা বলার সময় মনোমালিন্যের একপর্যায়ে আঁখি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। নিহতের মা বিউটি বেগম বলেন, ‘ওই ছেলের পরিবার সম্পর্কটা মেনে নেয়নি। মেয়েটা খুব কষ্টে ছিল। অনেক বোঝানোর পরও শেষ পর্যন্ত এমন ভয়ংকর সিদ্ধান্ত নিয়েছে।’ দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম