ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

প্রবাসীরা ভোট দিতে পারবে যে পদ্ধতিতে

#

০৬ জানুয়ারি, ২০২৪,  8:30 PM

news image

সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি: পৃথিবীর বিভিন্ন দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা এক কোটি ২০ লাখ প্রবাসী। বাংলাদেশে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। ইতিপূর্বে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরে পোস্টাল ব্যালট এর জন্য আবেদন করেছে তাদের হাতে ডাকযোগে পোস্টাল ব্যালেট হাতে পৌঁছেছে। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকায় নাম আছে , নিজের ভোটার এলাকার বাইরে অন্য কোনো দেশে অবস্থান করছে  এবং বিদেশে বসবাসরত বাংলাদেশি ভোটারেরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ধরনের ব্যক্তিদের কেউ ভোট দিতে চাইলে নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পোস্টাল ব্যালট পেপারের জন্য আবেদন করতে হবে। আবেদনে ভোটারের নাম, ঠিকানা এবং ভোটার তালিকায় তাঁর ক্রমিক নম্বর উল্লেখ করতে হবে। রিটার্নিং কর্মকর্তা কোনো ভোটারের আবেদন পাওয়ার পর অনতিবিলম্বে ওই ভোটারের কাছে ডাকযোগে একটি পোস্টাল ব্যালট পেপার এবং একটি খাম পাঠাবেন। ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ব্যালট পেপার পাওয়ার পর নির্ধারিত পদ্ধতিতে ভোট দিয়ে ব্যালট পেপারটি তাঁর কাছে পাঠানো খামে দূতালয় বা কনস্যুলেট এর মাধ্যমে ডাকযোগে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। রিটার্নিং কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে পাওয়া ব্যালটের ফলাফল মূল ফলাফলের সঙ্গে যোগ করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন। এ বিষয়ে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশনগুলো প্রয়োজনীয় সহযোগিতা দেবে।১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ভোটগ্রহণ করা হবে ৭ জানুয়ারি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম