ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

প্রবাসীদের সুখবর দিল সৌদি সরকার

#

২৮ ডিসেম্বর, ২০২৪,  6:25 PM

news image

সৌদিতে প্রবাসীদের ব্যবসা করতে বড় বাধা ছিল দেশটির আইন। আইনের বলে প্রবাসীরা নিজেদের সম্পদ দিয়ে আসত সৌদি নাগরিকদের। আবার অসাধু কিছু সৌদি নাগরিক প্রবাসীদের ব্যবসা নিজেদের দখলে নিতে পারতো যে কোনো সময়। এ ক্ষেত্রে আইনের আশ্রয় নেওয়ার সুযোগ পর্যন্ত পেত না প্রবাসীরা। এতে বাংলাদেশীরা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হত। এ নীতিতে পরিবর্তন আনছে সৌদি সরকার। এখন থেকে আইনি সুবিধা পাবে প্রবাসীরা। নতুন বিনিয়োগ আনতে সৌদি সরকার ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এতে সৌদি আরবে প্রবাসীদের জন্য উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দ্বার। এখন থেকে তারা তাদের নিজ নামেই ব্যবসা পরিচালনা করতে পারবেন। সৌদি আরব সরকার ২০১৫ সালের পর থেকে প্রবাসীদের কর্মক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনে। এতে প্রবাসী শ্রমিকদের জন্য বিশাল সুযোগের সৃষ্টি হয়। এ উদ্যোগ সৌদি আরবের অর্থনীতিকে শক্তিশালী করবে বলে মনে করে সরকার। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কার শুরু করেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। উপসাগরীয় দেশটি তার ‘ভিশন-২০৩০’-এর অধীনে বেশ কয়েকটি মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে রয়েছে ‘গ্রিন সৌদি উদ্যোগ’। পাশাপাশি রয়েছে ‘ফিফা বিশ্বকাপ ২০৩৪’ আয়োজনের মতো মেগা প্রকল্প। ভিশন ২০৩০-এর আওতায় সৌদিতে নানা ধরনের সংস্কারও শুরু করেছেন সৌদি প্রিন্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম