ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন দিলো বেবিচক কর্তৃপক্ষ

#

২৫ আগস্ট, ২০২৪,  9:23 PM

news image

চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ সকল এলাকার বন্যা পীড়িত মানুষ ভয়াবহ দুর্বিষহ জীবন যাপন করছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচক এর কর্মকর্তা-কর্মচারীগণের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রায় ২২ লক্ষ টাকা এবং বোর্ড মেম্বারদের সর্বসম্মতিক্রমে নিজস্ব ফান্ড থেকে আরও এক কোটি টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দিয়েছে বেবিচক কর্তৃপক্ষ। এছাড়াও, বেবিচকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের যৌথ উদ্যোগে সংগৃহীত নগদ অর্থের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র যেমন খাদ্য দ্রব্য, ওষুধপত্র, এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ ক্ষেত্রে বেবিচক এর সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণের ব্যাপক সাড়া পাওয়া যায়। এই উদ্যোগের মাধ্যমে বেবিচক কর্তৃপক্ষ তাদের সহমর্মিতা প্রকাশ করেছে এবং দেশের সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছে।-সংবাদ বিজ্ঞপ্তি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম