ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টাকে কটূক্তি, উপজেলা পরিষদের সিএ বরখাস্ত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ অক্টোবর, ২০২৪,  12:11 PM

news image

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) শেখ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অপরাধে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার (৭ অক্টোবর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন। জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের খবর একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। সেই পোস্টে কটূক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির। সেখানে তিনি মন্তব্য করেন। মন্তব্যে মনির উল্লেখ করেন, "আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবীত থাকেন)"। বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি সিএ মনিরুজামানকে সাময়িক দরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।  এরপর গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। শেখ মনিরুজ্জামান ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে (সাবেক) দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম