ঢাকা ২৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

প্রধানমন্ত্রীর সাথে রাজকুমারী ম্যারি এলিজাবেথের সাক্ষাৎ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২২,  3:42 PM

news image

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ৩ দিনের সফরে ঢাকা এসেছেন। সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ঢাকায় পৌঁছে প্রথমেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে বাংলাদেশ এবং ডেনমার্ক রাজ্যের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বৈঠকে রাজকুমারী ও পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সফরসসূচী অনুযায়ী ঢাকা থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন রাজকুমারী। পরে কক্সবাজার থেকে ঢাকায় এসে সাতক্ষীরা যাবেন। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন। তিন দিনের সফর শেষে বুধবার রাতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে রাজকুমারী ম্যারি এলিজাবেথের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম