ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন মির্জা ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর, ২০২২,  3:43 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকবার ভারত সফরে গিয়ে শুধু দিয়েই আসেন, কিছু আনতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, আমাদের অভিজ্ঞতা তিক্ত, প্রতিবার আমরা আশা করি তিনি (প্রধানমন্ত্রী) কিছু নিয়ে আসবেন, পরে দেখি তিনি সবকিছু দিয়ে এসেছেন। তাই, আগে থেকে কোনো মন্তব্য করব না, তিনি আগে ফিরে আসুক তারপর মন্তব্য করব। অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, গায়ের জোরে ক্ষমতা দখলকারীরা আবারও ইভিএমের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। তিনি বলেন, আজকে দেশের অর্থনীতিকে লুটপাট করে তারা দেউলিয়া করে ফেলেছে। সাইফুর রহমান বেঁচে থাকলে তাদের বিরুদ্ধে মাঠে নামতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম