ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

প্রধানমন্ত্রীর জনসভা, রংপুরের ৮ রুটে থাকছে বিশেষ ট্রেন

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৩,  1:55 PM

news image

আগামী বুধবার (২ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকে কেন্দ্র করে রংপুর শহর সেজে উঠেছে। রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের বিভাগীয় জনসভায় বক্তব্য দেবেন তিনি। তবে সমাবেশে অংশ নিতে সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তুষার কান্তি মণ্ডল জানান, আগামী বুধবার রংপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষ্যে জনসমুদ্রে পরিণত হবে। ধারণা করছি ১০ লাখেরও বেশি মানুষ জনসভায় অংশ নেবেন। সাধারণ মানুষের সমাবেশে অংশ নেওয়ার সুবিধার্থে আটটি রুটে ১০টি বিশেষ ট্রেন চলাচল করবে। ভাড়াপ্রদান সাপেক্ষে নেতাকর্মীরা এই ট্রেন সার্ভিস ব্যবহার করবেন। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে আটটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (২ জুলাই) ভোর থেকে দুপুর পর্যন্ত ওই ট্রেনগুলো রংপুরে আসবে। তিনি আরও জানান, ট্রেনগুলো হলো দিনাজপুর স্পেশাল, বোনারপাড়া স্পেশাল ট্রেন, বুড়িমারী স্পেশাল, পঞ্চগড় স্পেশাল, ঠাকুরগাঁও স্পেশাল, লালমনিরহাট স্পেশাল, উলিপুর স্পেশাল ও কুড়িগ্রাম স্পেশাল। তবে সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা ভাড়া দেওয়া সাপেক্ষে ট্রেনগুলো ব্যবহার করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম