ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: নড়াইল স্বেচ্ছাসেবক দলের নেতার জামিন স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

২১ সেপ্টেম্বর, ২০২২,  1:12 PM

news image

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. তরিকুল ইসলামকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত আট সপ্তাহের জন্য জামিন স্থগিত করেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো.সাইফুল আলম।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে তরিকুল তার ফেসবুক আইডি থেকে গত ৬ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন। পোস্টটি নজরে আসলে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়ে ৮ আগস্ট তরিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে লোহাগড়া থানায় মামলা করেন। এদিন উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তরিকুল ওই গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে। তিনি লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক। নিম্ন আদালতে জামিন নামঞ্জুরের পরে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গতকাল মঙ্গলবার হাইকোর্ট তাকে জামিন দেন। এরপর এ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বুধবার শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার আদালত তার জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করেছেন বলে জানান সহকারী অ্যাটর্নি জেনারেল মো.সাইফুল আলম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম