ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রথমবারের মতো ভিনগ্রহে সন্ধান মিলল পানির

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ জুলাই, ২০২২,  10:11 AM

news image

প্রথমবারের মতো ভিনগ্রহে পানির সন্ধান পেয়েছে নাসার পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ। এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে  মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানায়, কোটি কোটি ডলারের জেমস ওয়েব টেলিস্কোপটি ১ হাজার ১৫০ আলোকবর্ষ দূরে ডব্লিউএএসপি–৯৬বি নামের ওই গ্যাসীয় গ্রহটিতে পানির চিহ্ন পায়। টুইট বার্তায় নাসা জানায়, আমরা পৃথিবীসদৃশ ওই গ্রহে (এক্সাপ্লানেট) মেঘ থাকার প্রমাণও পেয়েছি। নাসা, ইউরোপীয় মহাকাশ সংস্থা ও কানাডিয়ান স্পেস এজেন্সির বানানো বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও বৃহত্তম টেলিস্কোপ জেমস ওয়েব। এটি মহাবিশ্বের দূরবর্তী ছবি ধারণ করতে পারে।

সম্প্রতি টেলিস্কোপটি মহাকাশের ১ হাজার ৩০০ কোটি বছর আগের অবস্থা ধারণ করে। জেমস ওয়েবের অতি উচ্চ-রেজোলিউশনের ছবিগুলো নাক্ষত্রিক জীবনচক্র ও ছায়াপথের অবস্থা সম্পর্কে ধারণা দেয়। আশা করা হচ্ছে, শক্তিশালী এ স্পেস টেলিস্কোপটি ভিনগ্রহের জীবন সন্ধান করতে পারবে এবং ভবিষ্যতে মানুষের বসবাসের জন্য সম্ভাব্য বাসযোগ্য গ্রহ উন্মোচন করবে। নাসার একজন মুখপাত্র বলেছেন, পৃথিবীসদৃশ একটি গ্রহ (এক্সাপ্লানেট) অন্বেষণই তাদের মূল লক্ষ্য। নাসা বলছে, জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে পাওয়া ছবিগুলো ‘জ্যোতির্বিদ্যায় একটি নতুন যুগের’ সূচনা করেছে। মহাকাশ সংস্থাটি বলছে, জেমস ওয়েবের পূর্ণ শক্তি দিয়ে মহাবিশ্বের রহস্য উন্মোচন করার মিশন শুরু করতে তারা প্রস্তুত। গত বছরের ২৫ ডিসেম্বর পাঠানো হয় মহাবিশ্বে পাঠানো হয় জেমস ওয়েব টেলিস্কোপ। টেলিস্কোপটি তৈরি ও মহাবিশ্বে পাঠাতে ব্যয় হয়েছে ১ হাজার কোটি ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম