ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথমবারের মতো নারী পরিচালক পেলো ব্রাজিল ফুটবল

#

স্পোর্টস ডেস্ক

২৮ এপ্রিল, ২০২২,  5:49 PM

news image

ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনে (সিবিএফ) পরিচালক হিসেবে কাজ করতে যাচ্ছেন। সিবিএফের অধীনে নতুন কিছু স্থাপত্য প্রকল্পের জন্য পরিচালকের দায়িত্ব পেয়েছেন লুইসা রোজা নামের সেই নারী। সিবিএফের সঙ্গে এর আগেও কাজ করেছেন রোজা। এর আগে ২০১৪ ফুটবল বিশ্বকাপ এবং ২০১৬ রিও ডি জেনারিওতে অনুষ্ঠিত অলিম্পিক ও প্যারাঅলিম্পিকের আয়োজক কমিটিতে কাজ করেছিলেন তিনি। পেশায় স্থপতির সঙ্গে যুক্ত রোজা এবং কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপের বিভিন্ন স্থাপত্য প্রকল্পেও কাজ করেছেন।

৩৩ বছর বয়সী রোজাকে এবার দেওয়া হয়েছে ১৫টি ডেভেলপমেন্ট সেন্টার তৈরির প্রকল্প। এসব ডেভেলপমেন্ট সেন্টার তৈরি হবে ২০১৪ বিশ্বকাপ আসরের অর্জিত অর্থ থেকে। এই কাজ শেষে নতুন প্রকল্প অপেক্ষা করছে রোজার জন্য। নেইমারদের বিশ্বকাপ প্রস্তুতির জন্য গ্রানজা কোমারি হেডকোয়ার্টার বর্ধিত করা হবে। সেই বর্ধিতাংশ তৈরির দেখভালের দায়িত্বটাও থাকবে স্থপতি রোজার উপর। এমনটাই জানিয়েছে গ্লোবো এস্পোর্তো। এদিকে ব্রাজিলের সিবিএফের সভাপতি এদনালদো রদ্রিগেজ জানিয়েছেন, রোজার এই নিয়োগ অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবেন। তিনি বলেন, ‘আশা করছি অন্য যারা এখানে কাজ করছে তাদের জন্য এটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তাদেরকে বার্তা দেবে যে, আমরা তাদের কাজগুলো দেখছি, আর তাদের আরও সুযোগ দিতে চেষ্টা করছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম