ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিপক্ষের পেসারকে ধাক্কা দিয়ে বিপাকে পাকিস্তানের অলরাউন্ডার

#

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ, ২০২৫,  4:52 PM

news image

দৌড়ে রান নেওয়ার সময় নিউজিল্যান্ডের পেসার জ্যাকারি ফোকসকে ধাক্কা দিয়ে বিপাকে পড়েছেন খুশদিল শাহ। আচরণবিধি ভাঙার দায়ে পাকিস্তানের এই অলরাউন্ডারকে শাস্তি দিয়েছে আইসিসি। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসির আচরণবিধির লেভেল ২ ধারা ভঙ্গ করেছেন খুশদিল। তাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। ক্রাইস্টচার্চে গত রবিবার দুই দলের প্রথম টি-টোয়েন্টিতে ঘটে এই ঘটনা। পাকিস্তানের ইনিংসের অষ্টম ওভারে ফোকসকে মিড-অনে খেলে রান নেওয়ার জন্য দৌড় দেন খুশদিল। ওই সময়ই বোলারের পিঠে বাঁ কাঁধ দিয়ে সজোরে ধাক্কা দেন তিনি। দুই রান নেওয়ার পর এনিয়ে খুশদিলের সঙ্গে আম্পায়ারকে কথা বলতে দেখা যায়। নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন খুশদিল। তাতে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। ম্যাচটিতে দলের সর্বোচ্চ ৩২ রান করেন খুশদিল। নিউ জিল্যান্ডের চমৎকার বোলিংয়ে স্রেফ ৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৫৯ বাকি থাকতে ৯ উইকেটের জয় তুলে নেয় কিউইরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম