ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

প্রতিটি বিভাগে মেরিন একাডেমি চালু হবে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  11:51 AM

news image

ভবিষ্যতে বেকাররত্ব দূর করতে প্রতিটি বিভাগে মেরিন একাডেমি চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ মেরিন একাডেমির ৫৬ ব্যাচ ক্যাডেটদের ‘মুজিববর্ষ গ্রাজুয়েশন প্যারেড’ অনুষ্ঠানে ভার্চুয়ালে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় করোনাতেও দেশের অর্থনীতি সচল আছে। তিনি বলেন,

১৯৭৫ এর ১৫ আগস্টের পর যারা ক্ষমতায় এসেছিলো তারা কেউ আমাদের সমুদ্রসীমার অধিকার নিয়ে কোনো পদেক্ষেপ নেয়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এ বিষয়ে কার্যক্রম শুরু করে। এবং সমুদ্রসীমার অধিকার অর্জিত হয়। শেখ হাসিনা বলেন, সমুদ্রসীমার মাধ্যমে বাংলাদেশের বিরাট সম্ভাবনা আছে। সমুদ্রের সম্পদ ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এসময় মেরিন ক্যাডেটদের সততা ও দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আশাকরি হাইটেক সমুদ্রগামী জাহাজ পরিচালনার কারিকুরাম মেরিন একাডেমি চালু করবে। ক্যাডেটদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তোমরা বাংলাদেশের দূত হিসেবে কাজ করো। তোমাদের সততা দক্ষতা পরবর্তী ক্যাডেটদের পাথেয় হয়ে থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম