ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

প্রতারণা মামলা: টাকা ফেরত দিয়ে খালাস পেলেন ইভ্যালির রাসেল-শামীমা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২৪,  9:53 PM

news image

প্রতারণার একটি মামলায় গ্রাহকের টাকা ফেরত দিয়ে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন খালাস পেয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ খালাসের এ রায় ঘোষণা করেছেন। মামলার বাদীপক্ষের আইনজীবী আবু তাহের রনি বলেন, ‘২০২২ সালের আসামিদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করি। এ মামলায় দুইজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত ২৪ এপ্রিল যুক্তিতর্ক শেষে আদালত ২৩ মে রায়ের দিন ধার্য করেন। সাজার ভয়ে আসামিরা বৃহস্পতিবার পাওনা টাকা ফেরত দেন। তাই আদালত তাদের খালাসের রায় দিয়েছেন।’ মামলা থেকে জানা যায়, আলী রেজা ফারুক ২০২১ সালের ২৯ নভেম্বর একটি বাইক কেনা বাবদ দুই লাখ ৯৬ হাজার ৩৪৮ টাকা নগদ ও বিকাশে পরিশোধ করেন। নির্ধারিত সময় বাইক দিতে না পারায় আলী রেজা ফারুককে একটি চেক প্রদান করে। তিনি ২০২২ সালের ১৬ জানুয়ারি চেকটি ব্যাংকে জমা দেন। তবে চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে বাদী লিগ্যাল নোটিশ পাঠানোর পর টাকা ফেরত না দেওয়ায় মামলা করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম