ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করা হয়েছে: রিজভী সাগরে লঘুচাপের শঙ্কা, টানা ৫ দিন দেশজুড়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার জাতিসংঘে প্রথমবার ভাষণে যেসব বিষয় তুলে ধরবেন প্রধানমন্ত্রী সুনামগঞ্জে ৩ সন্তানকে হত্যার ঘটনায় বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ মিলবে বিসিক কার্যালয় থেকেই, যারা পাবেন হঠাৎ সৌদি আরবের ৮ এলাকায় জরুরি সতর্কতা জারি

প্রকাশ্যে ছুরিকাঘাতে ২ যুবককে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৪ সেপ্টেম্বর, ২০২৪,  5:57 PM

news image

ছবি : সংগৃহীত

পাবনার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মিলন হোসেন মধু ও মঞ্জু প্রামাণিক নামে দুই যুবক দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি রওশন আলী। নিহত মিলন হোসেন পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে। আর মঞ্জু পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহনের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক। নিহতদের স্বজনরা জানান, সকালে নাস্তা করার জন্য হোটেলে গিয়েছিলেন মধু ও মঞ্জু। হোটেলের সামনে পৌঁছামাত্র কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করলে দুজনই হোটেলের সামনে লুটিয়ে পড়েন। আশপাশের লোকজন গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি রওশন আলী বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ওসি আরও বলেন, কী কারণে এ ঘটনা ঘটছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। তারপরে বিস্তারিত বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম