ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম প্রতিরোধে জোরদার কার্যক্রম, চিকিৎসক সংকটেও থেমে নেই ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিমানবন্দরে হারিয়ে যাওয়া শিশু আনসারদের সহায়তায় উদ্ধার অপরাধ ও মাদকমুক্ত সাতক্ষীরা গড়তে কঠোর অবস্থানে পুলিশ: খুলনা রেঞ্জ ডিআইজি ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্ত চেয়ে হাইকোর্টে রিট ‘বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে’ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮২৫ সাতক্ষীরার আ.লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়ল ঢাকাসহ সারাদেশে ঝড়বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

প্যারিসে স্টুডেন্ট ওয়েজ’র স্বত্বাধিকারী মাশফিক উল্লাহকে সংবর্ধনা

#

১৬ অক্টোবর, ২০২৫,  10:42 PM

news image

ফ্রান্স প্রতিনিধি : প্রকাশনা সংস্থা স্টুডেন্ট ওয়েজ ও বর্ষাদুপুর প্রকাশনার প্রকাশক মাশফিক উল্লাহ তন্ময়কে প্যারিসে সংবর্ধনা প্রদান করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার, প্যারিস, ফ্রান্স। রোববার (১২ অক্টোবর) সন্ধ্যায় প্যারিসের উপকণ্ঠ অভারভিলার এক অভিজাত রেস্টুরেন্টে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি সোহেল আহমদ এবং সঞ্চালনা করেন প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক।

এ সময় মাশফিক উল্লাহ তন্ময় বলেন, ‘এ সংবর্ধনা শুধু আমার জন্য নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের সম্মান। আমাদের ভাষা শহীদদের রক্তে রঞ্জিত, আমাদের সাহিত্য আমাদের পরিচয়ের শক্তি। প্রবাসে থেকেও আপনারা সেই পরিচয়কে বাঁচিয়ে রেখেছেন এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টারকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘প্রবাসে থেকেও সবাই যে আন্তরিকভাবে বাংলা সংস্কৃতি ও সাহিত্যকে ধারণ করছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নজরুল গবেষক ও সংগঠনের উপদেষ্টা খোরশেদ আলম পাটোয়ারী এবং প্রধান বক্তা হিসেবে উপদেষ্টা ও কমিউনিটি ব্যক্তিত্ব শাহ জামাল বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ‘সাত দশক অতিক্রান্ত দেশের ঐতিহ্যবাহী প্রকাশনা সংস্থা স্টুডেন্ট ওয়েজ বাংলাদেশের এক মূল্যবান সম্পদ। প্রকাশক মাশফিক উল্লাহ তন্ময় তার পারিবারিক সাহিত্যিক ঐতিহ্য বজায় রেখে নতুন প্রজন্মে বাংলা বইপ্রেম ছড়িয়ে দিচ্ছেন। তার প্রতিষ্ঠিত ‘বর্ষাদুপুর’ প্রকাশনী ইতোমধ্যেই পাঠকপ্রিয়তা অর্জন করেছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সেলিম আহমদ, অনলাইন এক্টিভিস্ট মীর জাহান, কমিউনিটি ব্যক্তিত্ব জবরুল ইসলাম, উপদেষ্টা ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট এম আলী চৌধুরী, ফরাসি নাট্য অভিনেতা শোয়েব মুজাম্মেল, প্রথম সহ-সভাপতি চৌধুরী রেজাউল হায়দার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কালাম মামুন, ইকবাল মাহমুদ, রাকিবুল ইসলাম, গোলাপগঞ্জ ক্রীড়া সংসদের সভাপতি শাহ আলম, সহ-সভাপতি হেলাল রাব্বানী এবং সংগঠনের সম্মানিত সদস্য মহিউদ্দিন সুহেল, সুহেল আহমদ, যুব সংগঠক আব্দুল কাইয়ুম, গৌছ আহমদ, ছালিক আহমদ, সংগঠনের সহ-সভাপতি দেলোয়ার হোসেন লিপু, যুগ্ম সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার সম্পাদক জামিল আহমদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ আহমদ, সদস্য ফয়েজ আহমদ, ফয়সল ভূইয়া প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম