ঢাকা ০১ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ : শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতার করা প্রয়োজন: নাহিদ ইসলাম প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পাচ্ছে ঢাকা জেলা কবে শতভাগ শিশু হামের টিকার আওতায় আসছে জানালেন স্বাস্থ্যমন্ত্রী ‘বিএনপির সময়ে শেয়ারবাজার লুটপাটের সুযোগ ছিল না, এবারও থাকবে না’ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ১২ কর্মকর্তাকে একযোগে বদলি বিরোধী দলের আপত্তির মুখেই দুই বিল পাশ ২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে, সংসদে আইনমন্ত্রী ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী

পোস্টারে নারীর বেশে চমকে দিলেন নওয়াজউদ্দিন

#

বিনোদন ডেস্ক

২৪ আগস্ট, ২০২২,  10:43 AM

news image

রুপালী রঙের পোশাক পরে রাজকীয় চেয়ারে বসে আছেন ছোট চুলের এক নারী। খুব চেনা চেনা চেহারা, কিন্তু অচেনা। আসলে তিনি কোনো অভিনেত্রী নন। একটি ছবির মোশন পোস্টারে নারীর বেশে চমকে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। নির্মাতা অক্ষত অজয় শর্মার রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’তে এমন লুকেই দেখা যাবে নওয়াজউদ্দিনকে। চরিত্রটি প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, “নানা রকমের মজার সব চরিত্রে অভিনয় করেছি আমি। তবে ‘হাড্ডি’ চরিত্রটি একেবারেই স্পেশাল। এরকম লুকে আমাকে আগে দেখা যায়নি। অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে গড়ার আরেকটি সুযোগ পেলাম। সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় আছি।” সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অজয় শর্মা বলেন, “এখানে ডাবল চমক দেখা যাবে। নওয়াজুদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে ‘হাড্ডি’। আমাদের টিম আশা করছে মোশন পোস্টারটি দর্শকের আগ্রহ বাড়িয়ে দেবে এবং আমরা নতুন এক জগতে ডুব দেব।’ জানা গেছে, জি স্টুডিও প্রযোজিত ‘হাড্ডি’ সিনেমার শুটিং হবে পশ্চিম ইউপির নয়দা ও ঘাজিয়াবাদ এলাকায়। সব ঠিক থাকলে এটি ২০২৩ সালে মুক্তি পাবে। নওয়াজউদ্দিনকে শেষ বার পর্দায় খলনায়কের চরিত্রে দেখা গিয়েছিল ‘হিরোপন্তি ২’-এ, যা গত এপ্রিলে মুক্তি পেয়েছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম