ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি সরকারি চাকরিজীবীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা ইরানে নতুন করে ইসরায়েলের হামলা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন পল কাপুর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলে আমরা দ্রুত বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু করতে চাই- ডিএনসিসি প্রশাসক মশক নিধনে ডিএসসিসির বিজ্ঞ মেজিস্ট্রেট বিশেষ অভিযান পরিচালনা ৬ দফা বাড়ানোর পর অবশেষে সোনার দামে সুখবর আটকা পড়া বাংলাদেশিদের আনতে দুবাই যাচ্ছে বিশেষ ফ্লাইট ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি চলছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

পোশাক রপ্তানিতে টানা ধস

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৬,  10:29 AM

news image

সাত মাসে আয় কমেছে ৩ দশমিক ৭৩ শতাংশ, কঠিন প্রতিযোগিতা

পোশাক রপ্তানিতে টানা সাত মাস মন্দাভাব চলছে। পোশাক রপ্তানি কমায় বাংলাদেশের সার্বিক রপ্তানিও টানা কমেছে। চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে সামগ্রিক রপ্তানি আয় ৩ দশমিক ১৩ শতাংশ কমে ৩১ দশমিক ৯০ বিলিয়ন ডলার হয়েছে, যা এক বছর আগে একই সময়ে ছিল ৩২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। রপ্তানি আয়ের প্রাণশক্তি তৈরি পোশাক খাতের আয় ফেব্রুয়ারিতে ১৩ দশমিক ২১ শতাংশ কমে ২ দশমিক ৮১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল ৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। চলতি অর্থবছর ২০২৫-২৬ সালের জুলাই-ফেব্রুয়ারি সময়কালে তৈরি পোশাক খাতের রপ্তানি আয় ৩ দশমিক ৭৩ শতাংশ কমে ২৫ দশমিক ৭৯ বিলিয়ন ডলার হয়েছে, যা আগের বছর ছিল ২৬ দশমিক ৭৯ বিলিয়ন ডলার। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ইপিবির প্রতিবেদনে দেখা যায়, আগস্টে পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৭৫ শতাংশ, সেপ্টেম্বরে আগের মাসের থেকেও বেশি কমেছে অর্থাৎ ৫ দশমিক ৬৬ শতাংশ। অক্টোবরে পোশাক রপ্তানি কমেছে ৮ দশমিক ৩৯ শতাংশ। নভেম্বরে কমেছে ৫ শতাংশ। ডিসেম্বরে কমেছে ১৪ দশমিক ২৩ শতাংশ। জানুয়ারিতে ১ দশমিক ৩৫ শতাংশ কমেছে। ফেব্রুয়ারি মাসে ওভেন পোশাক রপ্তানি কমেছে ২ দশমিক ৭৯ শতাংশ। আর নিট পোশাক রপ্তানি কমেছে ৪ দশমিক ৫৬ শতাংশ। গত অর্থবছরের ফেব্রুয়ারিতে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১৫৯ কোটি ডলারের। চলতি অর্থবছরের ফেব্রুয়ারিতে রপ্তানি হয়েছে ১৪১ কোটি ডলারের। আর নিট পোশাক গত অর্থবছরের ফেব্রুয়ারিতে ১৬৫ কোটি ডলারের রপ্তানি হয়েছে। এ অর্থবছরে রপ্তানি হয়েছে ১৩৯ কোটি ডলারের।

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সাত মাসে নিটওয়্যার পোশাক   রপ্তানি হয়েছে ১৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলারের। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৬ শতাংশ কম। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে ওভেন পোশাক রপ্তানি হয়েছে ১২ দশমিক ১০ বিলিয়ন ডলারের। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯ শতাংশ কম।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ হাতেম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কয়েক মাস ধরে দেশের রপ্তানি আয় কমছে। আগামী জুন পর্যন্ত কমতে পারে। তবে জুনের পর বাড়বে কি না, সেটাও বলা যাচ্ছে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা চলছে। আমাদের বড় সংকট হলো ব্যাংকিং খাত। ব্যাংকিং সংকট আমদানি-রপ্তানিকে বাধাগ্রস্ত করছে এবং ক্ষতিগ্রস্ত করছে। একটার পর একটা কারখানা বন্ধ হওয়ার মূল কারণ ব্যাংকিং সমস্যা। বাংলাদেশ ব্যাংকের গত দেড়-দুই বছরের ভুল নীতির কারণে একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে।

বিজিএমইএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইউরোপ-আমেরিকা দুই জায়গাতেই পোশাক রপ্তানি কমছে। মোট রপ্তানিতে এটার প্রভাব পড়ছে। অপ্রচলিত বাজারেও আমরা ভালো করতে পারিনি। এ ছাড়া ফেব্রুয়ারি আমাদের নির্বাচনের মাস ছিল, কাজের সময় কম পাওয়া গেছে, বন্দর বন্ধ ছিল এজন্য বড় ধরনের ক্ষতি হয়েছে। টোটাল রপ্তানি কমছে। গণতান্ত্রিক নতুন সরকার এসেছে। আমরা ভালো কিছু আশা করছি। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখন আবার ইরান যুদ্ধ শুরু হয়েছে। বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে। সামনে কী প্রভাব পড়বে তা দেখার বিষয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম