ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

পোশাক খুলিয়ে যৌন হয়রানির অভিযোগ মিস ইন্দোনেশিয়ার প্রতিযোগীদের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ আগস্ট, ২০২৩,  9:21 PM

news image

বিশ্বের অন্যান্য দেশের মতো ইন্দোনেশিয়ায়ও জমকালো আয়োজনে গত ৩ আগস্ট শেষ হয়েছে সেরা সুন্দরী নির্বাচনের প্রতিযোগিতা মিস ইন্দোনেশিয়া। তবে এই আয়োজনের রেশ কাটতে না কাটতেই বোমা ফাটিয়েছেন কয়েকজন প্রতিযোগী। তারা অভিযোগ করেছেন, রীতিমতো বিবস্ত্র করে তাদের যৌন হয়রানি করা হয়েছে। ইতোমধ্যে কয়েকজন প্রতিযোগী পুলিশের কাছে অভিযোগ করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসি বুধবার (৯ আগস্ট) জানিয়েছে, এক অভিযোগকারীর আইনজীবী জানিয়েছেন, ৩ আগস্টের চূড়ান্ত প্রতিযোগিতার দুদিন আগে প্রতিযোগীদের পোশাক খুলতে বলা হয়। তাদের শরীরে কোনো দাগ, ট্যাটু আছে কিনা এই অজুহাতে এমন হয়রানি করা হয়। এক প্রতিযোগী টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মনে করি আমার অধিকার খর্ব করা হয়েছে। এটি মানসিকভাবে আমাকে আঘাত দিয়েছে। আমার ঘুমাতেও সমস্যা হয়েছে।’ ওই সাক্ষাৎকারে আরও কয়েকজন প্রতিযোগী ছিলেন। ওই সময় তাদের চেহারা অস্পষ্ট করে দেওয়া হয়েছিল। অপর এক প্রতিযোগী জানিয়েছেন, তাদের শরীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে একটি রুমের ভেতর। কিন্তু ওই সময় সেখানে পুরুষ উপস্থিত ছিলেন। এছাড়া রুমের দরজাও ঠিকমতো লাগানো হয়নি। ফলে অনেকে বাইরে থেকেও তাদের দেখেছেন। এদিকে এমন অভিযোগের পর পুলিশ জানিয়েছে তারা বিষয়টি তদন্ত করবে। অপরদিকে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও বিষয়টি খতিয়ে দেখবে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় সুন্দরী প্রতিযোগিতা আয়োজনের অনুমতি আছে। তবে এক্ষেত্রে আয়োজকরা সবসময় সতর্ক থাকার চেষ্টা করেন যেন তাদের কর্মকাণ্ড সাধারণ মানুষের অনুভূতিতে আঘাত না হানে- সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম