ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭ মার্কিন রাষ্ট্রদূতকে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক সৌদির অন্যতম বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা সৈয়দপুরে দুই ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত ৬ মাসের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু মঙ্গলবার শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি-গভর্নিং বডির মেয়াদ বাড়লো

পোশাক খাতে নিষেধাজ্ঞা আসবে এমনটা মনে করছি না : বাণিজ্য সচিব

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৩,  2:40 PM

news image

রপ্তানি বাজার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সরকার সচেতন আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে পোশাক খাতে বাণিজ্য নিষেধাজ্ঞা আসতে পারে এমনটা আমরা মনে করছি না।’ বাংলাদেশের শ্রমিকদের অধিকারের অবস্থা এখন বাণিজ্য নিষেধাজ্ঞা আসার পর্যায়ে নেই বলেও জানান বাণিজ্য সচিব। আজ সোমবার (৪ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে বাণিজ্য সচিব এ কথা বলেন। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, শ্রমিকদের অধিকারের বিষয়ে যুক্তরাষ্ট্র যে মেমোরেন্ডাম দিয়েছে সেটা নিয়ে আলোচনা করে তাদেরকে অগ্রগতি জানানো হবে।

পোশাক খাত নিয়ে পাঁচ বছরের যে কর্ম পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে যেসব অগ্রগতি হয়েছে এখন পর্যন্ত সেগুলো আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে জানানো হবে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছে। তাই শ্রম আইন নিয়ে পর্যালোচনা বৈঠক করেছি। আমরা এ পর্যন্ত চারবার শ্রম আইন সংস্কার করেছি। আমরা সংস্কারের মধ্য দিয়েই যাচ্ছি।’ অপর এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘বেপজা আইনের সংস্কার হয়েছে। আবার আগামী বছর জুন মাসে বেপজা আইনের সংস্কার হবে। এটা যুক্তরাষ্ট্রকে জানানো হবে। এ নিয়েই আজকে আলোচনা হয়েছে বৈঠকে। যুক্তরাষ্ট্র আরও সংস্কার দেখতে চাচ্ছে। তারা যে অগ্রগতি দেখতে চায় শ্রম আইন বা শ্রম অধিকার নিয়ে তা একদিনে হবে না। এটা আমাদের জন্য একটা চলমান প্রক্রিয়া। সরকার এটা নিয়ে সচেতন আছে। সব ধরনের নিয়ম মেনেই বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি করা হয় বিভিন্ন দেশে। কারও দয়ায় বাংলাদেশ কোনো দেশে পোশাক রপ্তানি করে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম