ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

পোপ বেনেডিক্ট আর নেই

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২২,  10:35 PM

news image

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট আর নেই। ভ্যাটিকান সিটির নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। শনিবার (৩১ ডিসেম্বর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন পোপ বেনেডিক্ট। গত বৃহস্পতিবার তার অসুস্থতার খবর জানান বর্তমান পোপ ফ্রান্সিস। সেই সঙ্গে বেনেডিক্টের সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেন তিনি। অবশেষে তার মৃত্যুর খবর পাওয়া গেলো। ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান এবং একইসঙ্গে ভ্যাটিকান সিটির প্রধানের পদ থেকে ইস্তফা দেন বেনেডিক্ট। বয়সের কারণে স্বেচ্ছায় পদত্যাগ করেন। ১৪১৫ সালে দ্বাদশ পোপ গ্রেগরির পর এ নজির স্থাপন করেন তিনি। বেনেডিক্টের পর পোপ হিসেবে আসেন ফ্রান্সিস। তিনি আর্জেন্টিনার বাসিন্দা। বর্তমানে তিনিই দায়িত্ব পালন করে যাচ্ছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম