ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

পেসার রুবেল হোসেন হাসপাতালে ভর্তি

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ নভেম্বর, ২০২১,  9:05 AM

news image

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন। রুবেল হোসেনের স্ত্রী দোলা হোসাইনের ফেসবুকে দেওয়া একটি পোস্ট থেকে বিষয়টি জানা গেছে। দোলা হোসাইন লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তিনি বুধবার (১৮ নভেম্বর) রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন।

এখন তিনি হসপিটালে ভর্তি সবাই তার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন আমিন।’ পরে খোঁজ নিয়ে জানা গেছে, ইনফেকশনের কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে রুবেলকে। তবে স্বস্তির খবর হচ্ছে, এরই মধ্যে অনেকটাই সেরে উঠেছেন তারকা এই পেসার। যে কোনো সময় হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন। বিশ্বকাপ দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে উড়ে গেলেও একটি ম্যাচ খেলার সুযোগ পাননি রুবেল। প্রথমে স্টান্ডবাই হিসেবে রাখা হলেও পরে সুযোগ দেওয়া হয়েছিল মূল স্কোয়াডে। কিন্তু একটি ম্যাচেও নামতে পারেননি। এদিকে বিশ্বকাপে দলের সঙ্গে থেকেও সুযোগ না পাওয়ার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও রাখা হয়নি ১৬ সদস্যের স্কোয়াডে। আর তাই অনেকেরই ধারণা, হয়তো এ হতাশা থেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন রুবেল। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দল ঘোষণার পরপরই ফেসবুকে রুবেলের একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে যদিও কিছু পরিষ্কার করেননি তিনি, তবে ভক্তদের ধারণা অবিচার করা হয়েছে রুবেলের সঙ্গে। ফেসবুকে রুবেল লিখেছিলেন, খুবই ভয়ংকর বিষের থেকেও বিষাক্ত কিছু কিছু মানুষ, যে সমাজে সবার সামনে খুব ভালো সেজে থাকে।‌ এসব বিষাক্ত প্রাণীর মায়াজাল থেকে দূরে থাকুন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম