ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেসরকারি খাতে ঋণ বিতরণে স্থবিরতা ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই হামে একদিনে আটজন থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ৫-১০ দিনে মিলবে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ নারী আইপিএলের ভেন্যু পরিবর্তন করলো বিসিসিআই নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন: আইজেনকোট মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র

পেনশন স্কিমের বিরোধিতা: সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে বন্ধ ক্লাস-পরীক্ষা

#

০১ জুলাই, ২০২৪,  6:55 PM

news image

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিমকে’ বৈষম্যমূলক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরাও। এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা। এই কর্মসূচির ফলে কার্যত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় অচল হয়ে পড়েছে। সব ধরনের ক্লাস বন্ধের পাশাপাশি সব পরীক্ষা বর্জন করেছেন তারা। মিডটার্ম, ফাইনাল ও ভর্তি পরীক্ষাসহ কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এমনকি বিভাগীয় চেয়ারম্যানদের অফিস, সেমিনার, কম্পিউটার ল্যাব ও গবেষণাগারও বন্ধ। সেই সঙ্গে কর্মসূচি চলাকালে একাডেমিক কমিটি, সমন্বয় ও উন্নয়ন কমিটি এবং প্রশ্নপত্র সমন্বয় সভাও অনুষ্ঠিত হবে না। রোববার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূল ফটকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক নিজামুল হক ভূইয়া। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. মোতাহার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষকদের দাবি- প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন করতে হবে। আর কর্মকর্তা-কর্মচারীদের দাবি, শুধু প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিল। এসব দাবি আদায়ে রোববার পূর্ণদিবস কর্মবিরতির পাশাপাশি অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম