ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি

#

নিজস্ব প্রতিবেদক

১১ মার্চ, ২০২৬,  7:40 PM

news image

রেশনিং পদ্ধতির আওতায় ডিপো থেকে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেল সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতোদিন ২৫ শতাংশ কমিয়ে তেল সরবরাহ করা হলেও, বর্তমানে তা ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। বুধবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিপিসি। এতে বলা হয়েছে, চলমান বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণ সম্পর্কিত বিষয়ে নির্দেশনা প্রদান করে। সে পরিপ্রেক্ষিতে দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) এর গড় বিক্রয় হতে ২৫ শতাংশ হ্রাস-এর পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ হ্রাস করে ফিলিং স্টেশন প্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হবে। হ্রাস করা বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিপিসির অধীন বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তা এবং ডিলার ও এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। প্রসঙ্গত, ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানির সংকট না হয়, সেজন্য সরকারি নির্দেশে গত রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করে পেট্রোল পাম্পগুলো। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে যানবাহনের জন্য জ্বালানি তেল নিতে পাম্পগুলোতে ভিড় করতে থাকে লোকজন। এতে পাম্পগুলোতে তৈরি হয় যানবাহনের দীর্ঘলাইন। তবে, সরকারের পক্ষ থেকে বারবারই দেশে তেলের সঙ্কট নেই বলে জনগণকে আশ্বস্ত করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম