ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

পেঁয়াজ ব্যবসায়ীরা কোনো নৈতিকতাই রাখলেন না : বাণিজ্য সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৩,  9:05 PM

news image

পেঁয়াজ ব্যবসায়ীরা বাড়তি লাভের আশায় কোনো নৈতিকতাই রাখলেন না বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাণিজ্য সচিব বলেন, ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধ করল আর দেশে এক দিনের ব্যবধানে পণ্যটির দাম হঠাৎ করে বেড়ে গেল। যিনি এক দিন আগে ১২০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করলেন, পরদিন তিনি কিভাবে সেটার দাম ২০০ টাকা রাখেন ? এটা তো দায়িত্বশীল আচরণ নয়। দাম বাড়তে তো সময় লাগার কথা। নিত্যপণ্যের সংকট তৈরি হলেই অনেক ব্যবসায়ী এর সুযোগ নিয়ে থাকেন বলে মন্তব্য করেন তপন কান্তি ঘোষ। এর আগে, বৃহস্পতিবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী মার্চ মাস পর্যন্ত এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই খবর পাওয়ার পর পরই দেশের বাজারে পেঁয়াজের দাম রাতারাতি দ্বিগুণের বেশি বেড়েছে। দেশের বাজারে এখন প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা দরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম